শূন্য থেকে প্রফেশনাল
ডিজাইনার ও ভিডিও এডিটর
হওয়ার জার্নি শুরু করুন আজ থেকেই
১ বছরে গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিং এ এক্সপার্ট হওয়ার গাইডেড জার্নি।
২৪০+ অফলাইন ক্লাস, ১২০+ প্রজেক্ট, লাইফটাইম সাপোর্ট, মেন্টরশিপ ও জব প্লেসমেন্ট সাপোর্ট।
ভর্তি শেষ হতে আর বাকি মাত্র:
২৪০টির ও বেশি
অফলাইন ও অনলাইন ক্লাস
সরাসরি মেন্টর সাপোর্ট
৬ জন ইন্ডাস্ট্রি
এক্সপার্ট মেন্টর
গেস্ট মেন্টর সেশন
২০জন কোয়ালিফাইড
সাপোর্ট মেন্টর
অফলাইন ও অনলাইন সাপোর্ট
ক্লাস শুরু:
২৫ জানুয়ারি ২০২৬
লোকেশন: যাত্রাবাড়ী
ফান্ডামেন্টাল, ডিজাইন ও এডিটিং এর সবকিছুই
একেবারেই ফান্ডামেন্টাল থেকে ১ বছরে তিনটি স্কিলেই প্রফেশনাল লেভেলে যাওয়ার জন্য স্ট্রাকচার্ড, গাইডেড ও প্রজেক্ট বেইজড মডিউল।
বেসিক কম্পিউটার
ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং ও এআই টুলস — অফিস কাজের শক্ত ফাউন্ডেশন।
গ্রাফিক ডিজাইন
イলাস্ট্রেটর, ফটোশপ, ব্র্যান্ডিং, টাইপোগ্রাফি ও প্রফেশনাল ডিজাইন প্রোজেক্ট।
ভিডিও এডিটিং
প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, দা-ভিঞ্চি রিজলভ ও সিনেমাটিক ভিডিও এডিটিং।
বাংলাদেশের মোস্ট এডভান্স মডিউল
আমরা কথা দিচ্ছি বাংলাদেশের কোন আইটি এতো মিনিমাম ফিতে এভাবে ইফোর্ড দিবে না।
আপনাকে দক্ষ করে গড়ে তুলতে আমরা সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ।
এই কোর্সের মেইন ফোকাস পয়েন্ট
একনজরে দেখে নিন, বছরজুড়ে ঠিক কি কি শিখবেন!
একেবারে নতুন থেকে কম্পিউটার ইউজারকে কনফিডেন্ট করার জন্য ফুল ফান্ডামেন্টাল মডিউল।
- কম্পিউটার বেসিক ও অপারেটিং সিস্টেম ধারণা
- তিন ভাষায় দ্রুত টাইপিং প্র্যাকটিস
- প্রফেশনাল ডকুমেন্ট ও সিভি তৈরি
- ডেটা ম্যানেজমেন্ট ও অটোমেশন
ব্র্যান্ডিং এবং প্র্যাকটিকাল ডিজাইনের সবকিছু থাকছে এই ধাপে।
- লোগো, আইকন ও ভেক্টর ডিজাইন
- ফটো এডিটিং ও ম্যানিপুলেশন
- সোশ্যাল মিডিয়া ও ব্র্যান্ডিং এলিমেন্ট
- প্রিন্ট রেডি ডিজাইন ও প্রসেসিং
- প্রিমিয়ার প্রো ও কালার গ্রেডিং
- আফটার ইফেক্ট মোশন গ্রাফিক্স
- রিলস ও শর্ট ভিডিও এডিটিং
- সাউন্ড ডিজাইন ও এক্সপোর্ট সেটিংস
- হালাল ইনকাম ও শরীয়াহ গাইডলাইন
- ইন্টারনেট আসক্তি ও ফিতনা থেকে সুরক্ষা
- ব্যালেন্সড মুসলিম লাইফস্টাইল রোডম্যাপ
০৬ জন ইন্ড্রাস্টি এক্সপার্ট মেন্টর

মাহমুদ হাসান মাসুম
ফাউন্ডার কম্পিউটার স্কুল
আশরাফ বিন আজহার
সিনিয়র গ্রাফিক ডিজাইনার
আব্দুল্লাহ আমিন
সিনিয়র ভিডিও এডিটর
আব্দুল্লাহ আল কায়সান
প্রোগ্রামার, ইংলিশ টিচার
উসামা আহমাদ
সিনিয়র ভিডিও এডিটর
বোরহান উদ্দিন
হেড অফ একাডেমী৫ জন স্পেশাল গেস্ট মেন্টর

সাব্বির আহমাদ
ফাউন্ডার ইন্টার্ন একাডেমী
রাসেল ইসলাম
মোশন আর্টিস্ট
এইচ এম খালিদ
ডিজাইনার, লেটারিং আর্টিস্ট
জুবায়ের আহমাদ
মেন্টর, ভিডিও এডিটর
সাইদুল ইসলাম
হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার স্পেশালিস্টদেশের সেরা এক্সপার্টদের সাথে স্কিল ডেভেলপ করতে প্রস্তুত?
এখনি সিট বুকিং করুন →
যে ফিচারগুলো এই ডিপ্লোমাকে
বাংলাদেশের সেরা করেছে
১ বছরের এই ডিপ্লোমায় শুধু সফটওয়্যার না, ফান্ডামেন্টাল থেকে ফিউচার ক্যারিয়ার পর্যন্ত পূর্ণ সাপোর্ট পাবেন।
১ বছরের ডিপ্লোমা
ফান্ডামেন্টাল টু ফিউচার
বাংলাদেশে আমরাই সর্বপ্রথম ২৪০+ লাইভ ক্লাসে ফান্ডামেন্টাল, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, স্পোকেন ইংলিশ, দাওয়াহ ও অন্ট্রোপ্রনিয়রশিপ শেখাচ্ছি একটি কোর্সেই।
১২ জন ইন্ড্রাস্টি এক্সপার্ট
মেন্টর এক প্লাটফর্মে
প্রতিটি লাইভ ক্লাস নিবেন একেকজন ইন্ড্রাস্টি এক্সপার্ট মেন্টর। শেখাবেন একেবারেই ফান্ডামেন্টাল থেকে মোস্ট অ্যাডভান্স সব টপিক। শেয়ার করবেন রিয়েললাইফ এক্সপেরিয়েন্স।
২০ জন কোয়ালিফাইড
সাপোর্ট মেন্টর প্যানেল
সাপোর্ট মেন্টররা প্রতিদিন ১২ ঘণ্টা লাইভে থেকে সব সমস্যার সমাধান দিবেন। হোম ওয়ার্ক চেক করে ফিডব্যাক দিবেন এবং পিছিয়ে পরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করবেন।
বেসিক টু এডভান্স
স্পোকেন ইংলিশ ল্যাব
মেইন ক্লাসের পাশাপাশি সপ্তাহে তিনদিন থাকবে ইংলিশ শেখার ডেডিকেটেট লাইভ ক্লাস। শূন্য থেকে জব ও ফ্রিলান্স মার্কেটে ইংলিশ কমিনিকেশন শেখানো হবে।
প্রযুক্তি শিক্ষায়
ইসলাম ও দাওয়াহ
মিশর আল আজহার ইউনিভারসিটির গ্রাজুয়েটরা ক্লাস নিবেন। তারা প্রযুক্তিতে ইসলাম, দাওয়ার গুরুত্ব এবং হালাল-হারাম মেনে চলার তাৎপর্য তুলে ধরবেন।
এজেন্সি ও ওন্ট্রপ্রনিয়র
হওয়ার গাইডলাইন
স্কিলস শেখার পর এজেন্সি ওনার ও ওন্ট্রপ্রনিয়র হওয়ার সিক্রেট লেসেনগুলো শেয়ার করবেন সাকসেসফুল ফাউন্ডাররা। জানাবেন তাদের ভুল গুলো সম্পর্কেও।
পেইড ইন্টার্নশিপ
ও জবপ্লেসমেন্ট
সেরা শিক্ষার্থিদের জন্য থাকবে স্বনামধন্য কোম্পানিতে পেইড ইন্টার্নশিপ ও জবপ্লেসমেন্টের সুযোগ। টিম সিএসবিতে শিক্ষকদের সাথে কাজের সুযোগ।
পোর্টফোলিও মিশন ও
মার্কেটপ্লেস সাপোর্ট
কোর্স শেষেই তৈরি হবে চমৎকার পোর্টফলিও। মার্কেটপ্লেস নিয়ে থাকবে ডেডিকেটেট ক্লাস, প্রোফাইল সাজানো এবং ক্লায়েন্ট হান্টিং গাইডলাইন।
সার্টিফিকেট সংবর্ধনা
ক্যারিয়ার গাইডলাইন
১ বছরের ডিপ্লোমা শেষে থাকবে গ্র্যান্ড সার্টিফিকেট সংবর্ধনা। সেরা শিক্ষকদের মাধ্যমে সার্টিফিকেট প্রদান এবং লাইফ টাইম মেন্টরশিপ সাপোর্ট।
✨ ডেমো ক্লাস সেশন
আমাদের ক্লাসগুলো কেমন হয়, ভর্তি হওয়ার আগেই একটু দেখে নিন
আশা রাখি এই ডেমু ক্লাস গুলো ই আপনাকে প্রশান্ত করার জন্য যথেষ্ট ।
কম্পিউটার ফান্ডামেন্টাল লাইভ সেশন থেকে ডেমো
গ্রাফিক ডিজাইন – লাইভ ক্লাসের অংশ (ডেমো ০১)
গ্রাফিক ডিজাইন – প্র্যাক্টিকাল প্রজেক্ট ডেমো (ডেমো ০২)
গ্রাফিক ডিজাইন – অ্যাডভান্স টপিক ডেমো (ডেমো ০৩)
ভিডিও এডিটিং – প্রিমিয়ার প্রো লাইভ ক্লাস থেকে ডেমো
ভিডিও এডিটিং – মোশন ও রিলস এডিটিং ডেমো
সার্টিফিকেট সংবর্ধনা ও
ক্যারিয়ার গাইডলাইন
এই একটি ব্যাচ আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। তবে আপনার মনে রাখতে হবে আপনি শুধু একটি কোর্স নয় জয়েন করছেন একটি পরিবর্তনের জার্নিতে।
Mahmud Hasan
Founder And CEO, Computer Schoolআপনার পিসি কি প্রস্তুত এই কোর্সের জন্য?
পুরনো পিসি নিয়ে চিন্তিত? চিন্তার কিছু নেই! মিনিমাম সেটআপ দিয়েই শুরু করতে পারবেন।
যাদের পিসি একটু পুরনো
তারাও নিশ্চিন্তে শুরু করতে পারবেন
স্মুথ এডিটিং-এর জন্য
দ্রুত রেন্ডার আর প্রফেশনাল ওয়ার্কফ্লো
ইন্টারনেট রিকোয়ারমেন্ট
লাইভ ক্লাসের জন্য অন্তত ৫ Mbps স্পিড যথেষ্ট। ১০–২০ Mbps হলে একদম স্মুথ এক্সপেরিয়েন্স পাবেন। মোবাইল হটস্পট দিয়েও ক্লাস করা যাবে—ডেটা যেন পর্যাপ্ত থাকে।
আগের ব্যাচের রিয়েল স্টোরি – আপনার আগে তারা কী বলছেন?
দেশের নানা প্রান্ত থেকে একেকজন শূন্য থেকে শুরু করেছেন। তাদের অভিজ্ঞতা থেকেই কোর্সের আসল ভ্যালু বুঝে নিন।
মোঃ সাকিব হোসেন
মিরপুর, ঢাকা · ব্যাচ: ৪"আমি HSC পাস করার পর ঘরে বসে ছিলাম। কিছু করার ছিল না। বাবা-মা প্রেশার দিত চাকরি খুঁজতে। তখন ফেসবুকে Computer School এর এড দেখি। প্রথমে ভয় ছিল - এত কম টাকায় এত কিছু শেখাবে, সত্যি নাকি! কিন্তু ভর্তি হওয়ার পর বুঝলাম আসলেই তারা সিরিয়াস। মেন্টররা এত ভালো! আমি একদম জিরো থেকে শুরু করেছি। এখন ৫ মাস হলো, ছোটখাটো কাজ পাচ্ছি ফাইভারে। এখনো অনেক শিখার আছে তবে আশা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ।"
তাহমিনা আক্তার মিম
চট্টগ্রাম · ব্যাচ: ৩"আমি একজন গৃহিণী। ছেলেমেয়ে স্কুলে থাকে তাই দিনের বেলা অনেক সময় পাই। ভাবলাম কিছু একটা শিখি। কিন্তু বাইরে যাওয়া সম্ভব না। অনলাইনে খুঁজতে খুঁজতে এই কোর্স পেলাম। স্বামী প্রথমে রাজি ছিল না, বলল এসব অনলাইন কোর্স ফেক। কিন্তু রিফান্ড পলিসি দেখে রাজি হলো। আমি যখন রেগুলার ক্লাস করি, হোমওয়ার্ক করি - তখন মেন্টররা খুব সাপোর্ট করে। আমার ইংলিশ খুব দুর্বল ছিল, তাও স্পোকেন ইংলিশ ক্লাসে অনেক ইমপ্রুভ হয়েছে। এখন ছোট ছোট পোস্টার ডিজাইন করতে পারি। আশা করি আরো ভালো হবো ইনশাআল্লাহ।"
রাফিউল ইসলাম
সিলেট · ব্যাচ: ৫"আমি প্রাইভেট চাকরি করি। সন্ধ্যায় ফ্রি থাকি। অনেকদিন ধরে ভিডিও এডিটিং শিখতে চাইতাম। ইউটিউবে দেখতাম কিন্তু বুঝতে পারতাম না কোথা থেকে শুরু করবো। এই কোর্সে ভর্তি হয়ে ভালো লাগলো কারণ তারা একদম বেসিক থেকে শেখায়। ক্লাস মিস হলে রেকর্ড পাওয়া যায়। সাপোর্ট গ্রুপে প্রশ্ন করলে দ্রুত উত্তর দেয়। তবে সত্যি বলতে নিজেকে অনেক প্র্যাকটিস করতে হয়। শুধু ক্লাস করলেই হবে না। যারা সিরিয়াস তাদের জন্য এই কোর্স পারফেক্ট। ৪ স্টার দিলাম কারণ মাঝে মাঝে ক্লাসে নেটওয়ার্ক সমস্যা হয়, তবে সেটা হয়তো আমার সমস্যাও হতে পারে।"
নাজমুল হক
রংপুর · ব্যাচ: ৪"ভাই, আমি তো একদম গ্রাম থেকে। এসএসসি পাস করেই লেখাপড়া বন্ধ। বাড়িতে দোকান করি। কম্পিউটার চালাতে পারতাম না প্রায়। মোবাইলেও ভালো চলত না। মনে অনেক ভয় ছিল - আমি পারবো তো? কিন্তু কম্পিউটার ফান্ডামেন্টাল ক্লাসগুলো এত সুন্দর করে শেখাইছে! মাউস কিবোর্ড ধরা, ফাইল ফোল্ডার, সব। আস্তে আস্তে আমার কনফিডেন্স বাড়ছে। এখন ফটোশপে ছোট কাজ করতে পারি। মেন্টর ভাইয়েরা অনেক ভালো, কখনো খারাপ ব্যবহার করেনি। আমার মত যারা পিছিয়ে আছে তারাও যে পারবে - এটা এই কোর্স প্রমাণ করছে।"
ফারহানা ইসলাম
যশোর · ব্যাচ: ৩"আমি অনার্স ২য় বর্ষের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি একটা স্কিল শিখতে চাইছিলাম। আমার বান্ধবী এই কোর্স করছিল, সে বলল ট্রাই করতে। আমার সবচেয়ে ভালো লাগে ইংলিশ ক্লাসগুলো। টিচার খুব ফ্রেন্ডলি, আমরা ভুল করলেও হাসাহাসি করে না। ডিজাইন ক্লাসেও মজা। তবে ভিডিও এডিটিং একটু কঠিন লাগছে, আমার ল্যাপটপ স্লো বলে হয়তো। কিন্তু চেষ্টা করে যাচ্ছি। মেন্টররা সব সময় বলে 'তুমি পারবা, চেষ্টা করো' - এটা অনেক সাহস দেয়। আর দাওয়াহ ক্লাসগুলো সত্যিই মনে শান্তি দেয়। বুঝতে পারি আমরা হালাল ইনকাম করার জন্য শিখছি।"
আবু তাহের
কুমিল্লা · ব্যাচ: ৫"আমার বয়স ২৮। অনেক দেরি করে ফেলেছি। অনেক চেষ্টা করেছি চাকরি পেতে কিন্তু পারিনি। হতাশ হয়ে বাড়িতে বসে ছিলাম। এক বন্ধু বলল ফ্রিলান্সিং শিখ। তখন Computer School এ ভর্তি হই। সত্যি বলতে প্রথম ২ মাস খুব কষ্ট হয়েছে। কিছুই বুঝতাম না। কয়েকবার ছেড়ে দিতে চেয়েছি। কিন্তু সাপোর্ট মেন্টররা আমাকে ধরে রেখেছে। তারা আলাদা করে সময় দিয়েছে, বুঝিয়েছে। এখন ৬ মাস হলো, আমি Fiverr এ একটা গিগ করেছি। এখনো অর্ডার আসেনি তবে আশা আছে। যারা আমার মত লেট স্টার্টার তাদের বলবো - এখনো সময় আছে। চেষ্টা করেন।"
সুমাইয়া খানম
বরিশাল · ব্যাচ: ৪"আমি টেইলার্সের দোকান করি। হাতে অনেক সময় থাকে বিকালে। ডিজাইন শিখলে নিজের বিজনেসের পোস্টার, ব্যানার নিজেই বানাতে পারবো - এই ভেবে ভর্তি হই। এখন আমি নিজেই আমার দোকানের ডিজাইন করি। এমনকি পাড়ার অন্যদের জন্যও মাঝে মাঝে করে দেই। ছোট ছোট কিছু ইনকাম হচ্ছে। মেন্টররা শিখিয়েছে কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, কিভাবে দাম ঠিক করতে হয়। এগুলো না জানলে তো শুধু ডিজাইন পারলেই হবে না। Computer School শুধু সফটওয়্যার শেখায় না, বিজনেস মাইন্ডসেটও শেখায়। জাজাকাল্লাহ খাইর।"
মেহেদী হাসান
নারায়ণগঞ্জ · ব্যাচ: ৫"ভালো কোর্স। তবে যারা ভাবছেন ৬ মাসে লাখপতি হয়ে যাবেন - তা হবে না। আমি রেগুলার ক্লাস করি, হোমওয়ার্ক করি, তারপরও এখনো অনেক কিছু শিখতে হবে। মার্কেটপ্লেসে কাজ পেতে সময় লাগে। তবে ভালো দিক হলো - মেন্টররা সৎভাবে সব কিছু বলে। মিথ্যা আশা দেয় না। বলে 'পরিশ্রম করতে হবে'। আমি এপ্রিশিয়েট করি এই সততা। কোর্স কন্টেন্ট অনেক ভালো। শুধু নিজের প্র্যাকটিসের উপর নির্ভর করে কত দ্রুত এগোতে পারবেন। ৪ স্টার এজন্য যে আমি চাই আরো বেশি অ্যাডভান্স প্রজেক্ট থাকুক।"
জান্নাতুল ফেরদৌস
খুলনা · ব্যাচ: ৩"আমি শারীরিকভাবে প্রতিবন্ধী। বাইরে যাওয়া কঠিন। অনলাইনে কাজ করতে চাইতাম। Computer School এ ভর্তি হয়ে আমার স্বপ্ন পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ। মেন্টররা কখনো আমাকে আলাদা চোখে দেখেনি। সবাইকে সমান সাপোর্ট দেয়। আমি হয়তো একটু স্লো লার্নার কিন্তু তারা ধৈর্য ধরে শেখায়। এখন আমি ছোট ছোট লোগো ডিজাইন করতে পারি। আমার নিজের একটা আইডেন্টিটি তৈরি হচ্ছে। যারা আমার মত চ্যালেঞ্জ ফেস করেন তাদের বলবো - হাল ছাড়বেন না। Computer School আপনাকে সুযোগ দিবে।"
সময় নষ্ট না করে আজই শুরু করুন
স্কিল শিখে ইনকাম করার জন্য আপনাকে আমরা ধাপে ধাপে গাইড করবো। আজই ভর্তি হয়ে আপনার জার্নি শুরু করুন।